কুমিল্লায় মামুন হাজারীর উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-
কুমিল্লায় পুর্তগাল বিএনপির সভাপতি,বৃহওর রায়কোট ইউনিয়নের ছাএদলের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারীর সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরীর সিটি পার্কের কাফেলার সভাপতি জাহাঙ্গীর আলম হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস।
উক্ত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা.নজরুল শাহিন,বুড়িচং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলামসহ,কাফেলা কুমিল্লার সকল সদস্যবৃন্দ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































